আন্তর্জাতিকএশিয়া

আক্রান্তের সংখ্যায় স্পেনকে টপকে ভারত

স্পেনকে টপকে বিশ্বের পঞ্চম করোনা সংক্রমিত দেশ এখন ভারত। শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশে মোট আক্রান্ত ২ লক্ষ ৪১ হাজার ৯৭০ জন। স্পেনে আক্রান্ত ২ লক্ষ ৪০ হাজার ৯৭৮ জন। ইতিমধ্যে স্পেন, ইতালি, জার্মানিসহ করোনার আক্রান্তের শীর্ষে থাকা দেশগুলোতে লকডাউন তোলা হয়েছে।

সরকারি তথ্য অনুসারে শুক্রবারের তুলনায় শনিবার করোনা থেকে সুস্থাতার হারের সামান্য অবনতি হয়েছে। শুক্রবার যেখানে দেশে ৪৮ দশমিক ২৭ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েও পরে সুস্থ হয়েছেন দেখা যাচ্ছিল সেখানে শনিবার সেই সুস্থতার হার কমে এসে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২০ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় আরও ২৯৪ জনের মৃত্যু হওয়ায় ভারতে এখনও পর্যন্ত করোনা প্রাণ গেলো  ৬ হাজার ৯৪৬ জনের। ফের ৬ হাজারের বেশি মানুষের দেহে সংক্রমিত হয়েছেন। ফলে একধাক্কায় সংক্রমিত দেশের তালিকায় ৬ নম্বর থেকে ৫ নম্বরে উঠ আসে।

তবে, গেলো এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৭০৬ জনের মৃত্যুর রেকর্ড দেখলো যুক্তরাষ্ট্র। বর্ণবাদ ইস্যুতে গোটা দেশ উত্তাল থাকায় কমে এসেছে নমুনা পরীক্ষা।  ব্রাজিলেও এক সপ্তাহ পর হাজারের নীচে নামলো প্রাণহানি। ২৪ ঘণ্টায় ৯১০ জনের মৃত্যু দেখলো লাতিন দেশটি; শনাক্ত প্রায় সাড়ে ২৭ হাজার।

এদিকে, নতুনভাবে করোনার হটস্পটে পরিণত হচ্ছে মেক্সিকো। দেশটিতে একদিনে মারা গেছেন ৬২৫ জন, সবমিলিয়ে ১৩ হাজার ছাড়ালো প্রাণহানি।

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায়ও করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে ৪ হাজার ১৬১ জন। রোগী শনাক্ত হয়েছে আরো এক লাখ ২৬ হাজারের বেশি। এখন পর্যন্ত করোনায় মোট প্রানহানি ছাড়িয়েছে ৪ লাখ; সংক্রমিত ৭০ লাখের মতো মানুষ। সুস্থ হয়েছেন ৩৪ লাখের বেশি।

সংশ্লিষ্ট খবর

Back to top button