মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককের ১২ বছর জেল

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত করে ১২ বছরের জেল দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার কুয়ালালামুপরের উচ্চ আদালত এই রায় দেয়।
বিচারক জানান, মামলার সমস্ত তথ্যপ্রমাণ পর্যালোচনা করে দেখা গেছে, প্রসিকিউশন তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তবে সবগুলো অভিযোগই বরাবরের মতো অস্বীকার করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তার আর্থিক উপদেষ্টারা তাকে বিভ্রান্ত করেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ মামলায় বিশ্বাসভঙ্গ, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহারসহ সাত ধরনের অভিযোগ আনা হয়েছিল নাজিব রাজাকের বিরুদ্ধে। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতা থাকাকালীন রাষ্ট্রীয় তহবিল থেকে প্রধানমন্ত্রী নাজিব রাজাক, ব্যক্তিগত অ্যাকাউন্টে থেকে ৪ কোটি ২০ লাখ রিঙ্গিত তিনি নিজের একাউন্টে স্থান্তরিত হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এই রায়ের ফলে নাজিব রাজাকের ১২ বছরের সাজা দেয়া হয়। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন নাজিব। ওয়ানএমডিবি কেলেঙ্কারি সংশ্লিষ্ট আরো পাঁচটি মামলা করা হয় তার বিরুদ্ধে।



