আওয়ামী লীগরাজনীতি

সুবিধাভোগীদের ব্যাপারে সতর্ক থাকার আহবান কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুবিধাভোগী অনুপ্রবেশকারীরা যাতে কোনোভাবেই দল এবং সরকারের কোনো স্তরে আশ্রয় প্রশ্রয় না পায় সেদিকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের মাঝে সমন্বয় না থাকলে সমস্যা তৈরি হয়, তাই এ বিষয়ে সমন্বয় রাখতে স্বাস্থ্যের ডিজির প্রতি পরামর্শ দেন ওবায়দুল কাদের।

এদিকে, সফলতার সঙ্গে যাতে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সবার সহযোগিতা কামনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খোরশেদ আলম।

সংশ্লিষ্ট খবর

Back to top button