আন্তর্জাতিকএশিয়া

প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন

পূর্ণ সামরিক মর্যাদায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কোভিড-১৯ প্রোটোকলের কারণে তার মরদেহ সামরিক সাঁজোয়া গাড়ির বদলে ভ্যানে করে নেওয়া হয়। লোদী রোড মহাশ্মশানে তার শেষকৃত্য হয়।

এর আগে মঙ্গলবার সকালে দিল্লির রাজাজি মার্গে তার বাসভবনে রাখা হয়েছিল তার মরদেহ। তাকে শেষ শ্রদ্ধা জাানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজাজি রোডে প্রণব মুখোপাধ্যায়ের বাসভবনে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয় তার একটি ছবি। সেই ছবিতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই।

এক বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

এ সময় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আনুষ্ঠানিকভাবে কোনো বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।-খবর এনডিটিভির

সংশ্লিষ্ট খবর

Back to top button