আওয়ামী লীগরাজনীতি

ঢাকা-৫ আসনে আ’লীগের মনু, নওগাঁ-৬ হেলাল

ঢাকা-৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ঢাকা-৫ আসনে কাজী মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন হেলালের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকাল এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি আরো জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরে ঢাকা-১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এর আগে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলো ২০ জন। বাছাই শেষে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মনিরুল ইসলাম মনুকে চূড়ান্ত করে আওয়ামী লীগ।

আর নওগাঁ-৬ আসনে নৌকা প্রতীক পেতে মনোনয়ন নিয়েছিলেন ৩৪ জন। বাছাই শেষে রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন হেলালকে চূড়ান্ত মনোনয়ন দিল দলটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button