আওয়ামী লীগরাজনীতি

বিভেদের রাজনীতির ধারক-বাহক বিএনপি: কাদের

বিএনপি নিজেরাই বিভেদের রাজনীতির ধারক-বাহক বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এদেশের রাজনীতিতে অশান্তির বিষবাষ্প, বিএনপির হাত ধরেই ছড়িয়েয়ে বলে মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাস, ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির পেটেন্ট বিএনপিরই। শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নয়।’

সম্প্রীতির বাংলাদেশের মূলে বিএনপিই বারবার কুঠারাঘাত করেছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সরকারের সমালোচনা করতে গিয়ে দেশকে ছোট করার পাশাপাশি নেতিবাচক রাজনীতি ও মিথ্যাচারের কারণে বিএনপি নেতারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে তারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন।’

ব্রিফিংয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত মোতাবেক এবং দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ঢাকা-৫ আসনে কাজী মবিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলালের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button