আওয়ামী লীগরাজনীতি

রোহিঙ্গারা মিয়ানমার সরকারকে বিশ্বাস করে না: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারা নিরাপত্তার ক্ষেত্রে মিয়ানমার সরকারকে বিশ্বাস করেন না। সে কারণে তারা সেখানে ফিরে যেতে চান না বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শনিবার আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

২৭তম আসিয়ান রিজিওনাল ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন ড. একে আব্দুল মোমেন। ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে তিনটি চুক্তি সই হয়েছে।

তবে সেখানে অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় একজন রোহিঙ্গাও ফেরত যাননি। রোহিঙ্গারা ফেরত না গেলে উগ্রবাদের ঝুঁকি রয়েছে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোর লক্ষ্যে রাখাইনে আসিয়ান, রাশিয়া, চীন, ভারতসহ অন্য যেকোনো বন্ধু দেশকে পছন্দমতো মিয়ানমার বেসামরিক পর্যবেক্ষক নিয়োগ করতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button