আবারো হারের মুখ দেখলো লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি; জয় বঞ্চিত ম্যানচেস্টার ইউনাইটেডও।

এক ম্যাচ পরই আবারো হারের মুখ দেখলো লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। রাতে ব্রাইটনীর কাছে ২-৩ ব্যবধানে হেরে গেছে ম্যান সিটি। আরেক ম্যাচে জয় বঞ্চিত হয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।
শিরোপা আগেই নিশ্চিত হওয়ায় ম্যান সিটির জন্য ম্যাচটা নিয়ম রক্ষার হলেও, সামনে তাদের জন্য বড় পরীক্ষা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। শুরুটা দুর্দান্ত ছিল তাদের ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল পায় গার্দিওলা বাহিনী। কিন্তু দশম মিনিটে লাল কার্ড দেখেন হোয়াও ক্যানসেলো। তবু ইল্কায় গুন্ডোগান এবং ফিল ফোডেনের গোলে ২-০ ব্যবধানে লিড নেয় ম্যান সিটি। দ্বিতীয় গোল হজমের দুই মিনিট পর লেয়ান্দ্রো তোসার্দের গোলে ব্যবধান কমায় তারা। টিম ওয়েবস্টারের মাধ্যমে সমতাসূচক গোলটি আসে ৭২ মিনিটের মাথায়। আর সবশেষ ৭৬ মিনিটে গোল করে দলকে অসাধারণ এক জয় এনে দেন ড্যান বার্ন।
দিনের অপর ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার ইউনাইটেডের কপালেও জয় জুটেনি। নিজেদের শেষ হোম ম্যাচে দুর্বল ফুটহ্যামের সাথে ১-১ গোলে ড্র ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।
বাংলাটিভি/ এআর



