শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে মহামারিকালেও অর্থনীতিতে প্রবৃদ্ধির বিস্ময়: কাদের

মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি যখন পর্যুদস্ত তখন শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্ব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিস্ময় জাগিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, সরকার যখন করোনার মহামারি মোকাবেলায় ব্যাস্ত ঠিক সেই মুহূর্তে বিএনপি সরকারের কর্মকাণ্ড নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে।
করেনার প্রথম ঢেউ সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে।আবার হঠাৎ মহামারি দেখা দিলে নমুনা পরীক্ষার সুযোগ সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহ, দেশব্যাপী চিকিৎসা নেটওয়ার্ক তৈরিসহ সম্মুখসারির যোদ্ধা ও অসহায় মানুষের সুরক্ষায় শেখ হাসিনা সরকারের সুদক্ষ কর্মপ্রয়াস বিশ্বসভায় প্রশংসিত হলেও দেশের রাজনীতিবিদ ও মিডিয়ার একটি অংশের প্রশংসা করতে এক ধরনের কার্পণ্য দেখা যায়। কর্মের ন্যূনতম স্বীকৃতিও তাদের থেকে পাওয়া যায় না।
ওবায়দুল কাদের বলেন, সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে, বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এ অবস্থায় দলমত নির্বিশেষে সঙ্কট মোকাবিলায় সবার সহযোগিতার মনোভাব থাকা জরুরি। নিজের সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন।
এ সময় কাদের আরো বলেন,একটি মহল অবিরাম সরকারের অন্ধ সমালোচনা করে যাচ্ছে,রাজনীতিবিদদের একটি অংশের পাশাপাশি গণমাধ্যমের একটি অংশও সরকারের দোষ খুঁজে বেড়াচ্ছে, তারা সরকারের ভালো কিছু দেখতে পায় না। দেখতে পায় না কোনো সাফল্য। শেখ হাসিনা সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়।
করোনাকালে রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো, কিন্তু বিএনপি মিথ্যাচার করে যাচ্ছে। বিএনপি নেতারা বলেছেন তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বিএনপি নেতাদের এমন অভিযোগ কল্পিত ও তাদের ধারাবাহিক মিথ্যাচারের অংশ বলে জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
বাংলাটিভি/এস



