রাজনীতিআওয়ামী লীগবিএনপি
মির্জা ফখরুলের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন: ড. হাছান মাহমুদ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে, জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় একথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের অধীনে ৪০০ টাকা বেতনের সেক্টর কমান্ডার হিসেবে চাকরি করেছেন। সেই দলের নেতারা যখন বলে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান নেই, তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে- তারা এতোটাই হতাশায় নিমজ্জিত যে, এখন আবোল তাবোল বলছে।”
তথ্যমন্ত্রী আরও বলেন, “অধিকাংশ ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান করে মির্জা ফখরুলের এই ধরনের মন্তব্যে, তার মানসিক সুস্থতা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে।”
বাংলাটিভি/নিহান



