রাজধানী

নিজ যোগ্যতায় এমডির চেয়ারে তাকসিম: তাজুল ইসলাম

নিজের যোগ্যতা ও কর্মদক্ষতায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি)’র চেয়ারে তাকসিম এ খান বলে জানিয়েছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। রোববার  কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত  অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বারবার দায়িত্ব পেয়ে একই চেয়ারে কেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতোপূর্বে সাংবাদিকদের বলেছি, কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়। এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে একজন কর্মকর্তা ২০, ৩০ অথবা ৪০ বছর ধরে কাজ করে যাচ্ছেন। ওয়াসার এমডি বারবার কেন দায়িত্ব পেয়েছেন, তিনি তার যোগ্যতা সামর্থ্যের পরিচয় দিয়েছেন।

নিজের যোগ্যতা ও কর্মদক্ষতার কারণে তিনি বারবার দায়িত্ব পেয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, রাজধানীর উন্নয়ন দেখেই বিবেচনা করা হয় একটা রাষ্ট্র কতটা উন্নত। ঢাকা ওয়াসাকেও এমন একটি প্রতিষ্ঠান হিসেবে দেখা আমাদের দায়িত্ব।

 ঢাকা ওয়াসা তাদের গুণগতমান, অগ্রগতির দিক থেকে তার প্রমাণ দিয়েছে। কোয়ান্টিটি, কোয়ালিটি এবং মানুষের চাহিদা পূরণ করেছে। এটা  স্বীকার করতে হবে। তাদের অগ্রগতি প্রশংসনীয়।

তিনি আরও বলেন, ওয়াসার নিজেদের মধ্যেকার কোনো দুর্নীতির কারণে যদি পানির দাম বাড়ে তাহলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। গরিব মানুষের টাকা এনে তা থেকে ওয়াসার পানির দাম কম রাখার জন্য ভর্তুকি দেওয়া হবে না বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button