অর্থাভাবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি

অর্থের অভাবে দেশের কোন মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন । দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসায় রাষ্ট্রকে অগ্রাধিকার দিতে হবে। শনিবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে হৃদরোগ বিষয়ক দু’দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশন এবং আমেরিকার ইন্টারভেনশনাল একাডেমির উদ্যোগে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন, ‘সামনে চ্যালেঞ্জ হলো দেশের বিপুল জনগোষ্ঠীকে মানসম্পন্ন ও সহজলভ্য চিকিৎসা সেবা প্রদান।’ দেশে জনসংখ্যার অনুপাতে চিকিৎসক ও নার্সের সংখ্যা কম উল্লেখ করে তিনি বলেন, ‘বিপুল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদানে ডাক্তার ও নার্সদের আরও আন্তরিক হতে হবে।
দেশের দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদানে অগ্রাধিকার প্রদান করতে হবে।’অর্থের অভাবে তারা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন বা অবহেলার শিকার না হন তা নিশ্চিত করতে বলেন রাষ্ট্রপতি।
এন আর/ বাংলা টিভি



