বিডিআর বিদ্রোহে নিহতদের প্রতি রাষ্ট্রের শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার অল্প কিছুদিনের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বনানী কবরস্থানে বিডিআর বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন,হত্যাকান্ডের পেছনের কারন জানতে চায় মানুষ।এদিকে,১৫ বছরেও বিচার কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়ায়,ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন,নিহতের স্বজনরা।
পিলখানায় বিডিআর বিদ্রোহ ইতিহাসের এক ন্যক্কারজনক ঘটনা। নির্মম ও নৃশংস এই হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হয়েছে আজ। সকালে বনানী কবরস্থানে বিডিআর বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,শিগগিরই চূড়ান্ত বিচার দেখবে দেশবাসী।
কবরস্থানে ফুল দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেন,বিডিআর হত্যাকান্ডের পেছনের কারন জানতে চায় জনগণ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত মোঃ ফারুক খান বলেছেন,দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হবে।
হত্যাকাণ্ডের ১৫ বছরেও বিচার কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়ায় ক্ষুব্ধ নিহতের স্বজনরা।
বাংলা টিভি / বুলবুল



