আওয়ামী লীগরাজধানীরাজনীতি

দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা সারাবিশ্বে অনন্য: ধর্মমন্ত্রী

দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবেও শেখ হাসিনা সারাবিশ্বে অনন্য বলে জানিয়েছেন, ধর্মমন্ত্রী মো.ফরিদুল হক খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও নেতৃত্বগুণে বিশ্ব নন্দিত রাষ্ট্রনায়কের তালিকায় স্থান করে নিয়েছেন। সোমবার বিকেলে ঢাকায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে ম্যানেজমেন্ট স্কিলস ফর প্রজেক্ট এক্সিকিউটিভস শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক আব্দুল মোতালেব সরকার, এনএপিডির মহাপরিচালক সুকেশ কুমার সরকার ও এনএপিডির পরিচালক প্রশিক্ষণ হাসান তারিকসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্তের কারণেই আউটসোর্সিং ও ডিজিটাল সেবাখাতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ডিজিটাল সেবাখাতে সরাসরি প্রায় তিন লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। ২০২৫ সালে ৫ লাখে উন্নীত হবে।

ফরিদুল হক খান আরও বলেন, প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়ন ও সংশ্লিষ্টদেরকে প্রযুক্তিজ্ঞানে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদেরকেও স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে কার্যকারী উদ্যোগের নির্দেশ দিয়েছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও অধীন দপ্তর বা সংস্থার সকলকাজে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, কোথাও কোন ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যূতি সহ্য করা হবে না।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পযার্য় প্রকল্পের অর্থায়নে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button