খেলাধুলা

চট্টগ্রাম টেস্টে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষ শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩১৪ রান।

যা জানান দিচ্ছে বড় সংগ্রহের। চট্টগ্রামে ম্যাচের টস জিতে ব্যাট করতে নেমে তিন সেশনেই আধিপত্য বিস্তার করে খেলেছে সফরকারীরা। হাফ সেঞ্চুরি করেছেন দুই ওপেনার নিশান মাদুশঙ্কা,দিমুথ করুণারত্নে এবং ওয়ানডাউনে নামা কুশল মেন্ডিস।

বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদশের কেউই। বরং বাজে ফিল্ডিংয়ে বেশ কয়েকটা সহজ সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button