রাজনীতি

নিজ জেলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করল বিএনপি

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে তার নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ‘অশালীন বক্তব্য’ দেওয়ার অভিযোগে এই কর্মসূচি ও ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হয়েছে।

​গতকাল বুধবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এই অবাঞ্ছিত ঘোষণার কথা জানান।

​সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী যে ধরনের বক্তব্য দিয়েছেন, তা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করছি।”

​তিনি আরও বলেন, “রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, তবে বিরোধী দলের সমালোচনা করার ক্ষেত্রে শালীনতা ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখা উচিত। ব্যক্তিগত আক্রমণ বা অশালীন বক্তব্য পরিহার করে সবসময় গঠনমূলক রাজনৈতিক সমালোচনা করা প্রয়োজন।”

​অনুষ্ঠানে বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button