রাজনীতিজামায়াত

‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে’

বাংলা টিভি ডেস্ক: ৫ আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদ বিদায় হয়েছে; কিন্তু দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এই অভিযোগ করেন।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে বিরত না থাকলে দেশের মানুষ আওয়ামী লীগের মতোই বিতাড়িত করবে।

তিনি আরও বলেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করা হয়েছে। একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকেও গায়েব করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button