রাজনীতি
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বাংলা টিভি ডেস্ক: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই মির্জা আব্বাস মালয়েশিয়া যাচ্ছেন।
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন বিএনপির এই নেতা। প্রায় সাড়ে পাঁচ মাস বিদেশে থাকার পর তিনি দেশে ফিরেছিলেন।
এবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য অল্প সময়ের ব্যবধানে আবারও মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস।



