
মাদারীপুর প্রতিনিধি: জামায়েত ইসলামী বিরোধী দল হিসেবে রাজপথে বক্তব্য দেওয়ার মতো কোনো কারণ খুঁজে না পেয়ে সংস্কারকে সামনে নিয়ে তারা একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলার অন্তর্গত কর্নপাড়া পাকা সেতু হতে কমলাপুর হাট পর্যন্ত সড়ক উন্নয়নের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
খোকন তালুকদার বলেন, বিগত দিনে জামায়াত বলেছে নির্বাচনে আসবে না। কিন্তু তারা ঠিকই নির্বাচনে এসেছে। মাঠে তাদের জনপ্রিয়তা নেই বলে তারা মুখ দিয়ে জনপ্রিয়তা লাভ করতে চায়। শুধু কথার বুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে।
এমপি বলেন, আইনের কিছু সমাধান আছে, সেই সমাধানের পরেই আমরা সংস্কারের কাজ সম্পূর্ণ করবো। প্রধানমন্ত্রী বলেছেন সংবিধান সংস্কারের যতটি ধারা আছে সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন। তিনি সেটা জাতির সামনে বলেছেন লুকোচুরি করার কিছুই নেই।
এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের ডাসার উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, মাদারীপুর জেলা দায়রা জজ আদালতের পাবলিক পসিকিউটর এমারাত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, বিএনপি নেতা সালাম খান, ইরান তালুকদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



