জামায়াতরাজনীতি

দেশের মানুষ ভালো নেই: জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: দেশের মানুষ ভালো নেই, কেবল শুধু খাওয়া-পরা নয়, ইজ্জত ও নিরাপত্তার দিক থেকেও মানুষ ভালো নেই বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতপন্থী ইসলামী বক্তাদের সংগঠন মাজলিসুল মুফাসসিরীনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দুই-একজনের ভুলের কারণে গোটা আলেম সমাজকে দোষারোপ করা হয়, যা ঠিক না।

জামায়াত আমির বলেন, সংসদে কোরআন-সুন্নাহবিরোধী একটি আইন পাশ হয়েছে, এই আইন সংশোধনের বিষয়ে সবাইকে কথা বলতে হবে। সংশোধনের নিয়তে সমালোচনা করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button