বিএনপিরাজনীতি

‘জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি অবদান খালেদা জিয়ার, মেট্রোর পিলারে হবে গ্রাফিতি’

বাংলা টিভি ডেস্ক: ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন বলেছেন, চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।

শুক্রবার সকালে মিরপুর ১০ নম্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, জুলাই অভ্যুত্থান সৃষ্টির মধ্যে সবেচেয়ে বেশি অবদান ছিল খালেদা জিয়ার। তাই তাঁর ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে। কোনো রাজনীতিকরণ করা হবে না, যারাই গণতন্ত্র উদ্ধারে অবদান রেখেছে তাদের গ্রাফিতি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।

তিনি বলেন, ঢাকা শহরের প্রতিটি জায়গা ফুটপাতগুলো দখলমুক্ত করা হবে। যেসব জায়গায় সমস্যা রয়েছে, স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে সমাধান করা হবে।

হুঁশিয়ারি দিয়ে শফিকুল ইসলাম খান বলেন, একটি রাজনৈতিক দল ফুটপাত দখলকারীদের উসকানি দিয়ে আবার ফুটপাত দখলের চেষ্টা করছে। কেউ যদি ফুটপাত দখল করার ষড়যন্ত্র করে তাদের জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button