জামায়াতরাজনীতি

রূপগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন, ইনসাফপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ার একটি হোটেলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রূপগঞ্জ থানা পশ্চিম জামায়াতের সভাপতি মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আবু হানিফ ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান আরও বলেন, “জামায়াতে ইসলামী এমন একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ চায়, যেখানে কোনো প্রকার অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না। আমরা এমন একটি ইনসাফপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে প্রতিটি মানুষ তার যথাযথ অধিকার ফিরে পাবে। কারণ ইসলাম সবসময় মানুষের অধিকার ও ইনসাফের কথা বলে। ইসলামের মূল ভিত্তিই হলো একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা, আর জামায়াত সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

উক্ত মতবিনিময় সভায় মুড়াপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মহিউদ্দিন, মুড়াপাড়া ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারপ্রার্থীসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button