বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

নির্বাচনে তফশিল ঘোষণা সিইসি
আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
এদিকে নির্বাচন কমিশনের এই তফশিল ঘোষণাকে সমর্থণ জানিয়েছেন আওয়ামী লীগ।
অন্যদিকে নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনসহ আট দফা প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। বুধবার নির্বাচন কমিশনে বৈঠকে এসব কথা বলেন তারা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়।
এদিকে, বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।
বৈঠক শেষে এইচ টি ইমাম জানান, তফশিল ঘোষণার বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার।
এর আগে সকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তফসিল ঘোষণা ও নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনসহ আট দফা দাবি তুলে ধরেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
তফশিলের আগে ইসির সঙ্গে আর কোন বৈঠক না করার পক্ষে আওয়ামী লীগ সুপারিশ করেছে বলে জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
আসন্ন নির্বাচনে সিমিত আকারে এভিএম ব্যবহারের কথাও জানান ইসি সচিব।
বাংলাটিভি/এবি||সুমন প্রিন্স, ঢাকা||



