বাজারে পাওয়া যাচ্ছে শীত কালীন সবজি

বাজারে শীত কালীন সবজি
শীত মৌসুম শুরু হতে আরও কিছু দিন বাকি থাকলেও সপ্তাহের শুরুতেই রাজধানীর বাজারে পাওয়া যাচ্ছে শীত কালীন সবজি। সরবরাহ বেশি হলেও দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার অভিযোগ।
ক্রেতাদের অভিযোগ, কোন কারন ছাড়াই সপ্তাহের শুরুতেই নেয়া হচ্ছে অতিরিক্ত মূল্য।
আর বিক্রেতাদের দাবি বাজারে সরবরাহ কম থাকায় চড়া দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে ।
তবে গরু-খাসীর মাংসের দাম রয়েছে অপরিবর্তিত।
এ দিকে, শীত মৌসুমে নদীর পানি শুকিয়ে যেতে শুরু করায় মাছের সরবরাহ কম তাই মাছ বিক্রি হচ্ছে গেল সপ্তাহের চেয়ে কিছু টা কম বেশি দামে।
অন্যদিকে, ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে বিভিন্ন আকৃতির মাছ চোখে পরলেও মধ্যবিত্তের ক্রয়
ক্ষমতার বাইরে রয়েছে এ মাছ। তাই সাধ থাকলেও সাধারণ মানুষের সাধ্য নেই কেনার ।
পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য মাছের দামও।
অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, তেল সহ অন্যান্য পন্যের দাম। তবে হালিতে কমেছে ডিমের দাম।
বাজার তদারকির মাধ্যমে দ্রব্য মুল্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানান সাধারণ ক্রেতারা।
বাংলাটিভি/এসএম/এবি||আরমান কায়সার||



