ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া মাঠ

ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিত করা হয়েছে। শোলাকিয়া মাঠে ঈদ জামাতের নিরাপত্তায় থাকবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হচ্ছে, ঈদুল ফিতরের ১৯৭তম জামাত। ইতোমধ্যে ময়দানের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষদিকে। প্রতি বছর শোলাকিয়া ঈদের জামাতে অংশ নেন লাখো মুসলি। তাদের জন্য অযুর সুব্যবস্থাসহ প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিত করেছে মাঠ কর্তৃপক্ষ। পৌর মেয়র জানান, মাঠে প্রস্তুতের পর এখন চলছে রাস্তা ও সৌন্দর্য্যবর্ধনের কাজ।
শোলাকিয়া ঈদ জামাতের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মাঠের বিভিন্ন প্রবেশ পথে থাকছে সিসি ক্যামেরা। নামাজ শুরুর আগে পুরোমাঠ তল্লাশী করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে।
বাংলা টিভি / বুলবুল



