রাজনীতি

বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে: ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিএনপি বরাবরের মতো নির্বাচন ও দেশের গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ,নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হবে।

তবে বিএনপি বরাবরের মতো নির্বাচন ও দেশের গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে। সে কারণে জনগণও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিএনপি নেতারা উপজেলা নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে বদ্ধপরিকর বলে জানান দলটির সাধারণ সম্পাদক। এছাড়া আসন্ন উপজেলা নির্বাচনে কোন সংসদ সদস্য কিংবা মন্ত্রীদের স্বজনরা অংশগ্রহন করতে পারবে না বলেও জানানো হয় ঐ বিবৃতিতে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button