Uncategorized
মন্ত্রীসভার বৈঠক চলছে

মন্ত্রীসভায় প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলছে মন্ত্রীসভার বৈঠক। মঙ্গলবার সকাল দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
মন্ত্রিসভার বৈঠকে বিশেষ উদ্যোগ ও মেগা প্রকল্প নিয়ে প্রকাশিত ১০টি বই এবং একটি পুস্তিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রতিমন্ত্রী তারানা হালিম।
বৈঠকে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ
মন্ত্রিপরিষদের সদস্যরা। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো শফিউল আলমের ব্রিফিং করার কথা রয়েছে।
বাংলাটিভি/এসএম/এবি
আরো পড়ুনঃ ফের সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্টের ১১ নেতা
দেশ বিদেশের সব ভিডিও খবর দেখতে আমাদের ইউটুবে চ্যানেলে সাবস্ক্রাইব করুন



