Uncategorized

শোক-শ্রদ্ধায় রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণ

ঢাকার অদূরে সাভারের রানা প্লাজা ধসের ছয় বছর উপলক্ষে আজ সকাল থেকে নিহত শ্রমিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা রানা প্লাজা ধসের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের দাবি জানান।

আজ বুধবার সকালে সাভারের রানা প্লাজার সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তাঁদের পাশাপাশি সেখানে হাজির হন দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা।

এ উপলক্ষে সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ । পরে বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন শ্রমিক সংগঠন রানা প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে এ সময় তাঁরা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান।

২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে পড়ে নিহত হন এক হাজারেরও বেশি শ্রমিক, আহত হন কয়েক হাজার। আহত শ্রমিকদের বড় একটি অংশ এখনো কাজে ফিরতে পারেনি। কেউ কেউ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন।আজ সকালে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানায় তারা। অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মানববন্ধন। কর্মসূচিতে অংশ নেন স্বজনহারাদের অনেকে। এ ঘটনায় দোষীদের শাস্তিসহ পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান তারা।

পিয়াস /বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button