Uncategorized

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোড মডেল

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোড মডেল বলে মন্তব্য করেছেন দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমীর হোসেন আমু। আর বঙ্গবন্ধুর খুনিদের বিচারের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তারা এসব  কথা বলেন । Capture33

ঐতিহাসিক ১৭ই মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ।

সরকার জঙ্গি দমনে সফল হয়েছে উল্লেখ করে এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের শাস্তির মধ্য দিয়ে দেশে আজ আইনের শাসন  প্রতিষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিত বলে মন্তব্য করেন দলের সিনিয়র নেতা আমীর হোসেন আমু। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে বলেও আশা করেন তিনি।

বাংলাটিভি/রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button