Uncategorized

মিরপুরে ২০ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

চালে রঙ মেশানো, নির্ধারিত দাম না মানা এবং পচা সবজি বিক্রি ও সংরক্ষণের দায়ে রাজধানীর

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং বিএসটিআই নিষিদ্ধ ৫২টি পণ্য বাজার থেকে সরিয়ে নিতে আজও অভিযানে নামেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় রাজধানীর মিরপুর ছয় নম্বর সেকশনের কাঁচাবাজারে, চালে রঙ মিশিয়ে বিক্রির দায়ে দুই মুদি দোকানীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।Capture666 2

এ সময়, সরকার নির্ধারিত দামের তালিকা না মানাসহ, বেশকিছু ব্যত্যয় চোখে পড়ায় ২০টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেন একই আদালত।

এদিকে, মানহীন এসব পণ্য বিক্রি বন্ধে বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।

বাংলা টিভি/ রিয়েল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button