Uncategorized

রাজধানীতে বিস্ফোরণে একজনের মৃত্যু

রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে রান্না ঘরে বিস্ফোরণের আগুনে দগ্ধ একজন মারা গেছেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার  মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল  কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ -পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্যটি জানান।

গত বৃহস্পতিবার পশ্চিম আগারগাঁওয়ের বিএনপি বাজারের ২ নম্বর রোডের একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুক্তার হোসেন (৩৮) ও তাঁর স্ত্রী সালমা (২৮) মারাত্মক দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button