Uncategorized
ক্রেতাদের পদচারণায় এখন মুখর রাজধানীর পোশাকের বাজার

ঈদে সবারই প্রত্যাশা থাকে নতুন পোশাকের। তাইতো, তীব্র গরম উপেক্ষা করে পরিবার নিয়ে রাজধানীর বিভিন্ন বিপনিবিতানে ছুটছেন ক্রেতারা। জমে উঠতে শুরু করেছে রাজধানীর পোশাকের বাজার। ফলে ক্রেতাদের পদচারণায় এখন মুখর চারপাশ।
ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। এরই মধ্য ধুম পড়েছে ঈদের কেনাকাটার। নিজের ও পরিবারের জন্য পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে।
প্রতিবছরের মত এবারও নতুন ডিজাইনের পোশাক দিয়ে নিজেদের দোকান সাজিয়েছেন বিক্রেতারা।
এ বছর গরম বেশি হওয়ায় খুব আরামদায়ক সুতি কাপড়ের প্রতি ঝুকছেন ক্রেতারা। প্রিয়জনের জন্য বেছে নিচ্ছেন সেরা পোশাকটি।
আর বিক্রেতারাও ক্রেতাদের পছন্দে কথা মাথায় রেখেই আরাম দায়ক পোশাকের সংগ্রহ রেখেছেন নিজেদের কাছে।
নিজের পছন্দে প্রিয়জনের জন্য পোশাক কিনে ঈদের আনন্দ হোক আরো অমলিন এমনটাই সবার প্রত্যাশা।
বাংলাটিভি/রিয়েল



