ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো

ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। সময় বাড়ার সাথে সাথে অনেকে ভিড় করছেন মার্কেটগুলোতে। রোজা শেষ প্রান্তে, তাই বিক্রেতারাও কাটাচ্ছেন ব্যস্ত সময়। এদিকে, সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে পেরে খুশি মধ্যবিত্ত পরিবারগুলো।
পনের বছরেরও বেশি সময় ধরে এখানে কাজ করছেন মোশাররফ। অন্যান্য সময় কাজের চাপ বেশি না থাকলেও ঈদ এলে দম ফেলার যেন সময় নেই।
ঈদের আর মাত্র কয়েক দিন বাকী । তাই মোশাররফের মত ব্যস্ত অন্যান্য বিক্রেতারাও। রাতদিন এক করে ক্লান্তিহীন দেহে কাজ করে যাচ্ছেন তারা। তবুও মনে রয়েছে আনন্দ। আগামী দিনগুলোতে ক্রেতা সমাগম বাড়বে বলে মনে করেন বিক্রেতারা।
এদিকে, ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বিপনীগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। মা-বাবার হাত ধরে মার্কেটে আসছে ছোট শিশুরাও। আর সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পেরে খুশি মধ্যবিত্ত পরিবারগুলো।
আর অনলাইন বাণিজ্যের কারণে বিভিন্ন ফ্যাশন হাউজগুলোতে কেনাবেচা কমে গেছে বলে দাবি বিক্রেতাদের।
বাংলাটিভি/রিয়েল



