Uncategorized
পাখির সঙ্গে ধাক্কা: শাহজালালে বিমানের জরুরি অবতরণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ‘পাখির সঙ্গে ধাক্কা’ লাগায় জরুরি অবতরণ করেছে।
বিমানের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, তাদের বিজি ১৪৩৩ ফ্লাইটটি সোমবার সকাল ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। এর পরপরই ‘বার্ড হিট’ এর কারণে আবার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
পরে বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজেএক বিবৃতিতে বলেন, “টেকঅফের পর ককপিট ক্রু লক্ষ্য করেন বার্ড হিট হয়েছে। পরে পাইলট গন্তব্যে না গিয়ে পুনরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন।
উড়োজাহাজটি পরীক্ষা নিরীক্ষা করে কিছুক্ষণ পর আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় জানিয়ে তিনি বলেন, “যাত্রীদের কারও কোনো সমস্যা হয়নি।বিমানের উড়োজাহাজটি জরুরি অবতরণ করার সময় নিয়ম অনুযায়ী রানওয়ে খালি করে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্মীদের প্রস্তুত রাখা হয়। ওই সময় ঘণ্টা দেড়েক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকে।
বাংলাটিভি/পিয়াস



