Uncategorized
এরশাদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তার শোকবার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজনদের প্রতি সমবেদনা জানান।
এইচ এম এরশাদের মৃত্যতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা হিসেবে এরশাদের গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি সাবেক রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনা করেনে এবং শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাটিভি/ রিয়েল



