Uncategorized

খালেদার জন্য কী করছে ২০ দল, ঐক্যফ্রন্ট ও মুক্তিমঞ্চ?

খালেদা জিয়া কারাবন্দি হওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতার মুখে বার বার উচ্চারিত হয়েছে, ‘ম্যাডামকে কারাগারে নিলে, আমরা স্বেচ্ছায় কারাবরণ করব।’ কিন্তু শেষ পর্যন্ত বিএনপির কোনো নেতা স্বেচ্ছায় কারাবারণ করেননি। কেবলমাত্র খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা তাঁকে দেখাশোনার জন্য স্বেচ্ছায় কারাগারে করেছেন।

কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনার ঘোষণা অসংখ্যবার উচ্চারিত হয়েছে মিত্রদের মুখে। সভা-সমাবেশ, মানববন্ধন, গোলটেবিল আলোচনা ও সেমিনারে এসব ‘হুংকার’ বেশি শোনা গেছে।

খালেদা জিয়ার মুক্তির জন্য ‘জাতীয় মুক্তিমঞ্চ’ নামে সম্প্রতি নতুন একটি মঞ্চও গঠন করেছেন একজন। তবে ‘দল’, ‘জোট’, ‘মঞ্চ’, কারও পক্ষ থেকেই খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো কর্মসূচি এখন পর্যন্ত আসেনি। বরং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে ২০ দলীয় জোট থেকে অন্তত তিনটি দল বেরিয়ে গেছে। আর জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

সঙ্গত কারণেই বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মী সমর্থকরা প্রশ্ন তুলছেন, ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট এবং নবগঠিত জাতীয় মু্ক্তিমঞ্চ কী করছে খালেদা জিয়ার জন্য? এসব জোট এবং মঞ্চের শরিক দলগুলো শুধুই কি রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছে? ধানের শীষের ভোটব্যাংক কাজে লাগিয়ে এমপি-মন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণে ঐক্য করেছে?

বাংলাটিভি/পিয়াস মাহমুদ

সংশ্লিষ্ট খবর

Back to top button