Uncategorized
মিরপুরে অলস্টার এশিয়া-বিশ্ব একাদশ ম্যাচে খেলবেন কারা?

২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে রাঙিয়ে রাখার উদ্দেশ্যে এরই মধ্যে নেয়া হয়েছে দারুণ সব উদ্যোগ। যার মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন। গত কয়েক মাস ধরেই এ সিরিজের ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছিলো। বুধবার এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইংল্যান্ড থেকে ফিরে নিজ কার্যালয়ে বসে বুধবার বিশ্বকাপ মিশন ও বাংলাদেশ দলের ব্যাপারে কথা বলেছেন পাপন। যেখানে উঠে এসেছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিসিবির আয়োজনের ব্যাপারেও। পাপন জানিয়েছেন যেহেতু জাতির পিতার জন্মদিন মার্চ মাসে (১৭ তারিখ), তাই সে মাসেই এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ নিয়ে দুইটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করবে বিসিবি।
বাংলাটিভি/পিয়াস মাহমুদ



