রাজনীতিআওয়ামী লীগ

বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে একথা জনগণ বিশ্বাস করে না: ওবায়দুল কাদের

অগণতান্ত্রিক পথে দল পরিচালনা করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে- একথা জনগণ এখন আর বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র প্রধান কার্যালয়ে ব্রিফিংকালে একথা বলেন তিনি।

এখন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করছে উল্লেখ করে এসময় ওবায়দুল কাদের আরো বলেন বিএনপি মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলে গণতন্ত্রহীনতা এবং নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্র বহির্ভূত কাজ করা চোখে আঙ্গুল দিয়ে বিএনপিকে দেখিয়ে দিয়েছেন তাদেরই সমর্থিত একজন বুদ্ধিজীবী।

ওবায়দুল কাদের বলেন, এরই মধ্যে বিএনপি’র থলের বিড়াল এক এক করে বের হতে শুরু করেছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে! তাই বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।

বিএনপি দিনরাত সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, বিষোদগার করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার তা সহ্য করে যাচ্ছে উদারতা দিয়ে ।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, করোনাকালে ফ্লাইট বন্ধ থাকলেও এখন বিভিন্ন দেশে ফ্লাইট চালু হওয়ায় দেশের জনশক্তি রপ্তানি শুরু হয়েছে, এমতাবস্থায় বিদেশগামী আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান জরুরি হয়ে পড়েছে।

এসময় বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button