আওয়ামী লীগরাজনীতি

কালোবাজারিরা রেল ও দেশকে ধ্বংস করতে চায়: রেলমন্ত্রী

কালোবাজারিরা রেলকে ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়। তারা অন্য কারও সহযোগিতা নিয়ে রেলের ক্ষতি করতে চায় বলে জানিয়েছেন, রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ।  মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, রেলের টিকিট কালোবাজারিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে ওই সিন্ডিকেটের বেশ কয়েকজন নেতাকে ধরা হয়েছে।

কালোবাজারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স। কালোবাজারিদের কাছ থেকে টিকিট না কাটার জন্য দেশবাসীকে অনুরোধ করেন মন্ত্রী।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সাবেক সংরক্ষিত আসনের এমপি সালমা চৌধুরী রুমা, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল প্রমুখ এ সময় উপস্তিত ছিলেন।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button