আওয়ামী লীগরাজধানীরাজনীতি

স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করতে হলে দক্ষ ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে টেকসই জনবান্ধব ভূমি সেবা বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য ভূমি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভূমি সচিব মো. খলিলুর রহমান, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশ ও জাতি গঠনে ভূমির সুষ্ঠু ও টেকসই ব্যবহার এবং ভূমির ওপর মানুষের ন্যায্য অধিকারের ওপর গুরুত্ব দিয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি ভূমি বিষয়ক বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন।

তিনি বলেন, তাঁর (বঙ্গবন্ধু) সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই ধারাবাহিকতায় ভূমি ব্যবস্থাপনার সংস্কার কার্যক্রম গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং একে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন ও বদ্বীপ পরিকল্পনার অন্যতম অংশ হিসেবে গ্রহণ করেন।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button