আওয়ামী লীগরাজধানীরাজনীতি

ভারত বিরোধী স্লোগান আবারও পানি ঘোলা করার চেষ্টা : নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী

স্বাধীনতার মাসেও ভারত বিরোধী স্লোগান দিয়ে আবারও পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী । বাংলাদেশে ভারত বিরোধী বা ইন্ডিয়া আউট স্লোগান দেওয়া দুঃখজনক জানান তিনি ।

বুধবার রাজধানীর বিআইডব্লিউটিএ ভবনে নৌপরিবহণন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকার মহান মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে যেভাবে সহায়তা করেছে; আমরা যদি সেটা ভুলে যাই, তাহলে আমরা কী ধরনের মানুষ হলাম।

এক কোটি মানুষ ভারতের শরণার্থী শিবিরে স্থান পেয়েছিল। তারা তাদের খাইয়েছে, পড়িয়েছে, শিক্ষা দিয়েছে, চিকিৎসা দিয়েছে, ট্রেনিং দিয়েছে, অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে।

সম্মিলিত মিত্রবাহিনী হিসেবে তারা সরাসরি অপারেশনে গেছেন। ১৭ হাজার ভারতীয় সৈন্য এ মাটিতে ঘুমিয়ে আছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button