Uncategorized

বগুড়া জেলা স্কুলের ৯৪ ব্যাচের পূণর্মিলনী

বগুড়া জেলা স্কুলের এসএসসি ৯৪ ব্যাচের ৩০ বৎসর প্রতি পূণর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। সকালে বিদ্যালয় চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বগুড়ার একটি তারকা হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামপদো মুস্তাফি,বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলীসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন অর্ভ ভট্টাচার্য বায়েজিদ। পরিচালনা করেন মোঃ আলী রায়হান। প্রতিবছরের এই দিনে জেলা স্কুল প্রাঙ্গনে ৯৪ ব্যাচের ছাত্রদের মিলন মেলায় পরিনত হয়। যার নেতৃত্ব দেন ডা. সুদর্শন কুমার তালুকদার।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button