
স্বাস্থ্য পরীক্ষার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার বিকেলের দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে ঠিক কী ধরনের শারীরিক জটিলতার কারণে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে,তা চিকিৎসকেরা জানাননি। কিছুদিন ধরে খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা ওঠানামা করায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে আজ বিকেলে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।
বাংলাটিভি/শহীদ



