রাজনীতিআওয়ামী লীগ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই এখন সরকারের প্রধান লক্ষ্য: ওবায়দুল কাদের

নির্বাচনকে ঘিরে বিএনপি কি প্রতিক্রিয়া দেখাল তা নিয়ে বিচলিত নয় সরকার। এখন মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে, তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বিশ্বব্যাপী যুদ্ধের কারনে সব দেশেই মন্দা দেখা দিয়েছে। তাই আওয়ামী লীগ সরকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে, বেশি ব্যস্ত রয়েছে।



