রাজনীতিআওয়ামী লীগ

ভালো চিকিৎসক হওয়ার দিকে জোর : স্বাস্থ্যমন্ত্রী

ডাক্তারদের সংখ্যা বৃদ্ধির থেকে ভালো মানুষ ও ভালো মানের ডাক্তার হওয়ার দিকে আমি বিশেষ জোর দিয়েছি বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বুধবার রাজধানীর রাজারবাগ বরদেশ্বরী কালীমাতা মন্দির পূজা কমিটি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি  এসব কথা বলেন।

বরদেশ্বরী কালীমাতা পূজা কমিটির সভাপতি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,দেশের লাখ লাখ অসহায় মানুষ তোমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। একজন রোগী যখন চিকিৎসা নিতে আসে সেই রোগীই জানে তার জন্য ডাক্তার কত গুরুত্বপূর্ণ ব্যক্তি।

এছাড়াও, তোমাদেরকে সৎ, আদর্শিক মানুষ হওয়া এবং ভালো ডাক্তার হওয়া জরুরি বলেও জানান, ডা. সামন্ত লাল সেন।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button