রাজনীতিআওয়ামী লীগ

বাংলাদেশের শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীম- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীম বলে জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা । রোববার খাগড়াছড়ি জেলা সদরের টাউন হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পুলিশ সুপার মুক্তা ধর ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় শিশু দিবস জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত। এ প্রজন্মকে শক্তিশালী রূপে গড়ে তোলার দায়িত্ব আপনার, আমার সবার। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনগুলোর সুদৃশ্য পাকা বিল্ডিং, বাউন্ডারি ওয়ালসহ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

স্কুলের ক্যাম্পাসের ভিতরে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। আবার তথ্য প্রযুক্তির সাথে শিশুদের পরিচয় করিয়ে দিতে প্রত্যেক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাপটপ দিয়ে শিশুদের সুশিক্ষিত করার প্রয়াস চালিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে তিনি জেলা প্রশাসন, দলীয় সংগঠন ও বিভিন্ন পেশাজীবীদের সাথে নিয়ে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button