রাজনীতি
বাংলাদেশে সংকটের সময় বিরোধীদল পাশে থাকেনা: পররাষ্ট্রমন্ত্রী

পৃথিবীর অন্যান্য দেশের মত, বাংলাদেশে সংকটের সময় বিরোধীদল পাশে থাকেনা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি দেশকে নেতিবাচকভাবে তুলে ধরতে সবসময় ব্যস্ত। সকালে জাতীয় প্রেসক্লাবে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির নতুন নাটক ভারতীয় পণ্য বর্জন,এ ধরনের রাজনীতি দেশের অমঙ্গল বয়ে আনবে। দেশের ভাবমূর্তি রক্ষায় সাংবাদিকরা কাজ করবে বলেও প্রত্যাশা জানান পররাষ্ট্রমন্ত্রী।
বাংলা টিভি / বুলবুল



