রাজনীতি
নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে গণতন্ত্রকে শৃংখলমুক্ত করেছেন প্রধানমন্ত্রী: কাদের

নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে গণতন্ত্রকে শৃংখলমুক্ত করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির এখন চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে।
সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। সরকার দেশজুড়ে হরিলুট চালাচ্ছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা কোরে তিনি বলেন, কোন ইস্যু না পেয়ে সরকারের বিরুদ্ধে আবোল তাবোল বকছেন তারা ।
পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। সেখানে যৌথ অভিযান চলছে, অচিরেই পরিস্থিতি শান্ত হবে।
বাংলা টিভি / বুলবুল



