
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বিকেল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন। কী বিষয়ে এই সংবাদ সম্মেলন জানতে চাইলে তিনি বলেন, সংবাদ সম্মেলনে ম্যাডামের শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করা হতে পারে।
বাংলাটিভি/ সাকিব



