খেলাধুলাআওয়ামী লীগরাজধানীরাজনীতি

সংকট উত্তরণে কাজ চলমান: যুব ও ক্রীড়া মন্ত্রী

সংকট, সম্ভাবনার নিয়ে আট ফেডারেশন ও মহিলা ক্রীড়া সংস্থা নিয়ে আলোচনা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে এ আলোচানায় বসেন। টেবিল টেনিস ও ভলিবল ছাড়া বাকি আটটি ফেডারেশন তাদের সংকট, সম্ভাবনা ও বর্তমান পরিস্থিতি যুব ও ক্রীড়া মন্ত্রীর কাছে তুলে ধরেন।  দেড় ঘন্টা ব্যাপি আলোচনায়  ফেডারেশনগুলোর সংকট আর সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, ক্রিকেট বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে আর্থিক সাহায্য নেয় না। এছাড়া বাকি সব ফেডারেশনই জাতীয় ক্রীড়া পরিষদের অনুদানের মুখাপেক্ষী। ক্রিকেট বাদে দেশের প্রায় সব খেলা অবকাঠামো আ  আর্থিক সমস্যায় জর্জরিত। সাতটি ফেডারেশন ও একটি সংস্থা সেগুলোই উপস্থাপন করেছে।

বাস্কেটবলের কোর্ট এর বিষয়ে তিনি বলেন,  বাস্কেটবলের একটা সমস্যা ছিল। সেটা সমাধানের পথে। আবাহনী কমপ্লেক্সে তাদের কোর্ট থাকবে।  ফেডারেশনের সঙ্গে সামঞ্জস্য করে ক্লাব ব্যবহার করবে। জাতীয় ক্রীড়া পরিষদের বাজেট হয় সরকারি জাতীয় বাজেটের মাধ্যমে।  বর্তমান বাজেটে হয়তো এগুলো বাস্তবায়ন সম্ভব নয়। আগামী বাজেটে অবশ্যই এগুলো সংস্থান করার চেষ্টা করব বলেও জানান তিনি।  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট ১৩০০ কোটি টাকার মতো। সরকারি নিয়মে একটি মন্ত্রণালয়ের বাজেট একটি নির্দিষ্ট শতাংশের উপর বৃদ্ধি করা যায় না।

এছাড়া, অ্যাথলেটিক্স, সাতার, ক্যারম, বাস্কেটবল, ভারত্তোলন, শুটিং, আরচ্যারি ও মহিলা ক্রীড়া সংস্থা যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেছে। ।

সংশ্লিষ্ট খবর

Back to top button